মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৪ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে পুলিশ বক্সে ভাঙচুর-আগুনের ঘটনায় মামলা না করায় সার্জেন্ট বরখাস্ত

  • হালনাগাদ সময় : ০৩:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের সল্টগোলা ক্রসিং পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অমান্য করে মামলা না করা এবং কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়ানোর অভিযোগে ট্রাফিক সার্জেন্ট মো. মুজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও দাপ্তরিক আদেশ অমান্যের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর নির্দেশে তাকে বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের দিন সিএমপির বন্দর ট্রাফিক জোনের সল্টগোলা ক্রসিং পুলিশ বক্সের দায়িত্বে ছিলেন সার্জেন্ট মুজাহিদুল ইসলাম। ওই দিন রাতে পুলিশ বক্সের কাচ ভাঙচুর ও ভেতরে আগুন দেওয়ার আলামত পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনায় মামলা করার নির্দেশ দিলেও তিনি তা পালন না করে কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়ান।

সিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও দাপ্তরিক আদেশ অমান্যের অভিযোগে সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় তাকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

২০১৭ সালে ট্রাফিক সার্জেন্ট হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া মুজাহিদুল ইসলামের জন্মস্থান গোপালগঞ্জ।

এর আগে গত ১৪ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সাজাপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

26 November 2026

এমি অ্যাওয়ার্ডস: রেড কার্পেটে বিজয় সেতুপতির দেশি ঐতিহ্যের ছোঁয়া

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চট্টগ্রামে পুলিশ বক্সে ভাঙচুর-আগুনের ঘটনায় মামলা না করায় সার্জেন্ট বরখাস্ত

হালনাগাদ সময় : ০৩:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬