মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৪ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী রায়হানের অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৬

  • হালনাগাদ সময় : ০৩:২৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। অভিযানে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধানের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় রায়হানের আশ্রয়দাতা ও তার পিস্তল জিম্মায় রাখা ব্যক্তিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।

তিনি জানান, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি রয়েছে। পাশাপাশি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে এবং সেখান থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

অভিযানের বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে পুলিশ সুপার বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সাজাপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

26 November 2026

এমি অ্যাওয়ার্ডস: রেড কার্পেটে বিজয় সেতুপতির দেশি ঐতিহ্যের ছোঁয়া

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী রায়হানের অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৬

হালনাগাদ সময় : ০৩:২৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬