মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:২৮ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

  • হালনাগাদ সময় : ০৩:২৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

‘বিজয়ের মাস’ উদ্‌যাপনের অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর ঢাকায় এক বিশাল মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এই সমাবেশের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেন, বিদেশে অবস্থানরত শেখ হাসিনার নির্দেশে দেশে আবারও অস্থিতিশীলতা ও নাশকতার ছক কষা হচ্ছে। তিনি বলেন, “ফ্যাসিবাদের দোসররা কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে গণতান্ত্রিক স্থিতিশীলতা নষ্ট করতে চায়। তারা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও হামলা চালাচ্ছে। এরই মধ্যে বিএনপির তিন নেতাকে হত্যা করা হয়েছে।”

বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের গুম-খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে দেশ এখন স্থিতিশীলতার পথে। সরকার অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিচ্ছে এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। সরকারের এই ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ভারতের এক মন্ত্রীর ‘১৬ ডিসেম্বর ঢাকা দখল’ সংক্রান্ত মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে রিজভী বলেন, “স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও বাইরের কোনো হস্তক্ষেপ বরদাশত করা হবে না।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, আব্দুস সালাম আজাদ এমপি, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সাজাপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

26 November 2026

এমি অ্যাওয়ার্ডস: রেড কার্পেটে বিজয় সেতুপতির দেশি ঐতিহ্যের ছোঁয়া

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

হালনাগাদ সময় : ০৩:২৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬