মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৫৪ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পুলিশের চার কর্মকর্তা আটক, সন্দেহভাজনদের ওপর কড়া নজরদারি

  • হালনাগাদ সময় : ০৩:১৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের কর্মকাণ্ড ও গতিবিধির ওপর নজরদারি জোরদার করেছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ডিসেম্বর মাস ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নজরদারি।

কামারুম মুনিরা বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। তাদের ঘোষিত কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করার পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করছে পুলিশ সদর দপ্তর।

ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সাজাপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

26 November 2026

এমি অ্যাওয়ার্ডস: রেড কার্পেটে বিজয় সেতুপতির দেশি ঐতিহ্যের ছোঁয়া

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পুলিশের চার কর্মকর্তা আটক, সন্দেহভাজনদের ওপর কড়া নজরদারি

হালনাগাদ সময় : ০৩:১৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬