মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৩৬ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দিনাজপুরে শীতের প্রকোপ বৃদ্ধি, সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি

  • হালনাগাদ সময় : ১১:৩৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দিনাজপুরে জেঁকে বসছে শীত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার ভোর থেকেই শীতের আমেজ অনুভূত হচ্ছে। সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে দিনের চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা সকাল ৯টার পর নিশ্চিত করা হবে।

এদিকে, একই সময়ে দেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রার তথ্যে দেখা যায়, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ১, সৈয়দপুরে ১৬ দশমিক ৬, রংপুরে ১৭ দশমিক ৭, নীলফামারীর ডিমলায় ১৭ দশমিক ৫, কুড়িগ্রামের রাজারহাটে ১৫ দশমিক ৪, নওগাঁর বদলগাছীতে ১৫ দশমিক ৪, বগুড়ায় ১৭ দশমিক ৪, পাবনার ঈশ্বরদীতে ১৬ দশমিক ৫, রাজশাহীতে ১৬ দশমিক ০, যশোরে ১৫ দশমিক ৮ এবং চুয়াডাঙ্গায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

26 November 2026

পোল্ট্রি খাতে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ, কর্মসংস্থান ৬০ লাখ মানুষের: প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দিনাজপুরে শীতের প্রকোপ বৃদ্ধি, সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি

হালনাগাদ সময় : ১১:৩৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬