মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০০ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের

  • হালনাগাদ সময় : ১১:৩৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন ফিকে হয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দলের। সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হারের ফলে পয়েন্ট টেবিলে বড় ধরনের অবনমন ঘটেছে বাংলাদেশের।

সিরিজের আগে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থাকা বাংলাদেশ এখন ষষ্ঠ স্থানে নেমে গেছে। তাদের পয়েন্টের শতকরা হার কমে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৬৭-তে। চলতি চক্রে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আর দুটি টেস্ট বাকি থাকলেও, সেই ম্যাচগুলোতে জয় পেলেও বাংলাদেশের পক্ষে পয়েন্টের বিচারে ফাইনালে ওঠার সমীকরণ মেলানো সম্ভব নয়।

দক্ষিণ আফ্রিকা সফরটি বাংলাদেশের জন্য ছিল বড় হতাশার। জোহানেসবার্গে ৯ উইকেটের পরাজয়ের পর সেঞ্চুরিয়নেও বড় ব্যবধানে হার সব সম্ভাবনা শেষ করে দিয়েছে। অন্যদিকে, এই সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকা ৭৭ দশমিক ৭৮ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান আরও সুসংহত করেছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান তালিকায় অস্ট্রেলিয়া দ্বিতীয় এবং নিউজিল্যান্ড তৃতীয় স্থানে রয়েছে। বাংলাদেশের সামনে এখন লক্ষ্য ইংল্যান্ড সিরিজ। ফাইনালের হিসাব থেকে ছিটকে গেলেও ঘরের মাঠে জয় দিয়ে হতাশার বৃত্ত ভাঙার লক্ষ্য নিয়ে মাঠে নামবে শান্তর দল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দেশের বাজারে সোনার দাম বাড়ল ভরিপ্রতি ১০৫০ টাকা

26 November 2026

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের

হালনাগাদ সময় : ১১:৩৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬