মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৫০ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন শবনম বুবলী

  • হালনাগাদ সময় : ১১:৩৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী এবার অভিনয়ের গণ্ডি পেরিয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে নতুন পরিচয়ে দর্শকের সামনে আসছেন। জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় প্রথমবারের মতো গান গাইতে যাচ্ছেন তিনি।

পরিচালক জাহিদ হোসেন জানিয়েছেন, বিষয়টি নিয়ে বুবলীর সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে এবং অভিনেত্রী এতে সম্মতি দিয়েছেন। কবির বকুলের লেখা গানটির রেকর্ডিং আগামী ডিসেম্বরে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

সিনেমাটিতে বেশ কিছু রিচুয়াল গান রয়েছে। শুটিংয়ের সময় ডেমো গান শুনে বুবলীর আগ্রহ দেখে নির্মাতা তাকে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেন। এছাড়া একটি পূর্ণাঙ্গ মৌলিক গানও তার কণ্ঠে রেকর্ড করার পরিকল্পনা রয়েছে। এর আগে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে গান গেয়ে গায়িকা হিসেবে নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন বুবলী।

পুরান ঢাকার জীবনযাত্রা ও ঐতিহ্য নিয়ে নির্মিত ‘ঢাকাইয়া দেবদাস’-এ বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এছাড়া তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ১৫ জানুয়ারি থেকে পুরান ঢাকায় সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং শুরু হবে।

উল্লেখ্য, বুবলী বর্তমানে প্রযোজক হিসেবেও কাজ করছেন। তার প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন থেকে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরের ‘প্যানোরামা ট্যালেন্ট’ বিভাগে নির্বাচিত হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দেশের বাজারে সোনার দাম বাড়ল ভরিপ্রতি ১০৫০ টাকা

26 November 2026

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন শবনম বুবলী

হালনাগাদ সময় : ১১:৩৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬