মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৪৯ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলনে আলেমদের ঢল

  • হালনাগাদ সময় : ০৩:৩০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী দস্তারবন্দি মহাসম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) বিপুল উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়েছে। গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি বিশিষ্ট আলেম ও হাজারো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দ্বিতীয় দিনের আলোচনায় ইলম অর্জন, আত্মসংশোধন ও নবী জীবনের আদর্শের ওপর গুরুত্বারোপ করেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি আবু সাঈদ, মুফতি আব্দুস সালাম ও মাওলানা মাহফুজুল হকসহ দেশবরেণ্য আলেমগণ। এছাড়া পাকিস্তানের মাওলানা শাহ হাকিম মাজহার ও ভারতের মাওলানা আজহার মাদানীসহ বিদেশি অতিথিরা বক্তব্য রাখেন।

এদিন ২০১৩ থেকে ২০১৭ শিক্ষাবর্ষের প্রায় পাঁচ হাজার প্রাক্তন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয়। সম্মেলনের শেষ দিন বুধবার (২৫ নভেম্বর) ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী বয়ান করবেন। উল্লেখ্য, মাদরাসার ৭০ বছর পূর্তির স্মারকগ্রন্থের প্রথম কপি নিলামে আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
24 November 2026

ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলনে আলেমদের ঢল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলনে আলেমদের ঢল

হালনাগাদ সময় : ০৩:৩০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬