মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১০ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কক্সবাজারে বাস ও অটোরিকশার সংঘর্ষে ৫ যাত্রী নিহত

  • হালনাগাদ সময় : ০৩:১৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত আরও এক নারীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী প্রাণ হারান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলের পিলারের গ্রাফিতি নিয়ে ক্ষুব্ধ সারজিস আলম

26 November 2026

আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কক্সবাজারে বাস ও অটোরিকশার সংঘর্ষে ৫ যাত্রী নিহত

হালনাগাদ সময় : ০৩:১৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬