মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৫৪ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

‘পালিয়ে যাওয়া ব্যক্তি আসি আসি বলেও আর ফিরবেন না’: হাসনাত আবদুল্লাহ

  • হালনাগাদ সময় : ০৬:০০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে বাংলাদেশের সব মানুষ তাকে ফাঁসির মঞ্চে এগিয়ে দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির মোটরসাইকেল র‍্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘উনার জন্য একবার বিমান পাঠাও, গাড়ি পাঠাও, একবার বর্ডার চেক করে। এগুলো নাটক। উনি বলতো না সারাজীবন “আমরা পালিয়ে যাবো না”। পালিয়ে যাবো না বলে যে চলে যায় সে আসি আসি বলেও আর আসবে না।’

শেখ হাসিনাকে উদ্দেশ করে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেন, দিন শেষে তিনি আসবেন না, তবে এলে তারা তাকে স্বাগত জানাবেন ও ফুল নিয়ে যাবেন। একই সঙ্গে তিনি ফেরত এলে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন হাসনাত আবদুল্লাহ।

আওয়ামী ধর্মে উজ্জীবিত কিছু লোকের জন্য এসব নাটক করা হচ্ছে দাবি করে তিনি আরও বলেন, ‘আসতে হলে বর্ডার চেক করতে হয়? মাদকের ডিলাররা বর্ডারের ফাঁক-ফোকর দিয়ে আসার জন্য রেকি করে। তাদের স্বভাবের মধ্যে স্মাগলিং আছে।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

24 November 2026

১৪ বছরেও পুনর্বাসন হয়নি তাজরীন ফ্যাশনসের আহত শ্রমিকদের

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘পালিয়ে যাওয়া ব্যক্তি আসি আসি বলেও আর ফিরবেন না’: হাসনাত আবদুল্লাহ

হালনাগাদ সময় : ০৬:০০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬