মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৫১ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

অগ্নিসন্ত্রাসের সুযোগে বিএনপি স্বার্থ হাসিলে ব্যস্ত: সাদিক কায়েম

  • হালনাগাদ সময় : ০৫:৫৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দেশজুড়ে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের সুযোগে বিএনপির নেতাকর্মীরা নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে সাদিক কায়েম দাবি করেন, ‘পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাইয়ের শ্বশুর ও জামায়াতের ইউনিয়ন আমিরের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে বিএনপির নেতাকর্মীরা।’

তিনি উল্লেখ করেন, সরকারি দলের দায়িত্ব যেখানে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেখানে তাদের নেতাকর্মীরাই রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে সন্ত্রাস ও লুটপাটে জড়িয়ে পড়ছে বলে তিনি মন্তব্য করেন।

ঘটনার পর অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি বলে দাবি করে সাদিক কায়েম লেখেন, এ ধরনের ঘটনা ফ্যাসিবাদবিরোধী ঐক্য ও পারস্পরিক আস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। একদিকে ঐক্যের কথা বলে অন্যদিকে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের মতো দ্বিমুখী আচরণ থেকে বিএনপিকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

24 November 2026

১৪ বছরেও পুনর্বাসন হয়নি তাজরীন ফ্যাশনসের আহত শ্রমিকদের

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অগ্নিসন্ত্রাসের সুযোগে বিএনপি স্বার্থ হাসিলে ব্যস্ত: সাদিক কায়েম

হালনাগাদ সময় : ০৫:৫৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬