মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৫৯ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দীর্ঘ ১৯ বছর পর সরকারি স্বীকৃতি পেল আলতাব হোসেনের কিন্ডারগার্টেন

  • হালনাগাদ সময় : ০৪:৫৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নরসিংদীর পাঁচদোনায় দুই হাতবিহীন আলতাব হোসেন দুঃখু মিয়ার প্রতিষ্ঠিত ‘প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুল’ অবশেষে সরকারি স্বীকৃতি লাভ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতের পর জেলা প্রশাসনের উদ্যোগে স্কুলটিকে স্বীকৃতি প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বেঞ্চসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার মো: মনিরুজ্জামান মিঞা আনুষ্ঠানিকভাবে স্কুলের প্রতিষ্ঠাতা আলতাব হোসেনের হাতে স্বীকৃতিপত্র তুলে দেন। ২০০৭ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ ১৯ বছর পর এই স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রতিষ্ঠাতা।

অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার মো: মনিরুজ্জামান মিঞা বলেন, প্রতিভা দুঃখু মিয়া ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ। তার এই প্রচেষ্টা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া জানান, জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকেও শিশুদের উপযোগী করে গড়ে তুলতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে অসহায় নারীদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

24 November 2026

১৪ বছরেও পুনর্বাসন হয়নি তাজরীন ফ্যাশনসের আহত শ্রমিকদের

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দীর্ঘ ১৯ বছর পর সরকারি স্বীকৃতি পেল আলতাব হোসেনের কিন্ডারগার্টেন

হালনাগাদ সময় : ০৪:৫৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬