মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:২৫ পূর্বাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বাংলাদেশের টেস্টের দিনে ইউরোপিয়ান ফুটবলে চ্যাম্পিয়নস লিগ রোমাঞ্চ

  • হালনাগাদ সময় : ০৯:৫২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ক্রীড়াপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততার। ক্রিকেট ও ফুটবলে রয়েছে একাধিক আকর্ষণীয় ম্যাচ। তবে দিনের সবচেয়ে বড় আকর্ষণ সেঞ্চুরিয়নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়ে বড় বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। এখন ব্যাট করছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনে প্রোটিয়াদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

ক্রিকেটে দিনের শুরুতেই রয়েছে এশিয়া কাপ রাইজিং স্টারসের দুটি ম্যাচ। দুপুর ১২টায় মুখোমুখি হবে পাকিস্তান এ ও নেপাল। এরপর বিকেল ৪টায় মাঠে নামবে ভারত এ ও সংযুক্ত আরব আমিরাত। দুপুর ২টায় টি স্পোর্টসে সরাসরি দেখা যাবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। একই সময়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিও রয়েছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে। রাতে রয়েছে আইএল টি-টোয়েন্টির লড়াই। রাত ৮টা ৩০ মিনিটে মুখোমুখি হবে গালফ জায়ান্টস ও এমআই এমিরেটস।

ফুটবলপ্রেমীদের জন্য রাতটি হতে যাচ্ছে আরও আকর্ষণীয়। উয়েফা চ্যাম্পিয়নস লিগে একাধিক ম্যাচে মাঠে নামবে ইউরোপের পরিচিত ক্লাবগুলো। রাত ১১টা ৪৫ মিনিটে গ্যালাতাসারে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলার। একই সময়ে বোডো/গ্লিম্ট খেলবে লাস্ক লিনজের বিপক্ষে। রাত ২টায় শুরু হবে দিনের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর কয়েকটি। এই সময়ে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও পিএসভি, ম্যানচেস্টার সিটি ও নাপোলি এবং আর্সেনাল ও বরুশিয়া ডর্টমুন্ড। একই সময়ে রয়েছে স্লোভান ব্রাতিস্লাভা-রিয়াল বেটিস, আরবি লাইপজিগ-লেন্স, ফেয়েনুর্দ-পোর্তো এবং কোমো-এইকে এথেন্সের ম্যাচ। এদিকে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটেও রয়েছে আকর্ষণীয় লড়াই। রাত ১২টা ১৫ মিনিটে আল নাসরের মুখোমুখি হবে আল সাদ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গ্রামীণ ব্যাংক কেন হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠছে?

24 November 2026

লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি নাগরিকের দেশে ফেরা আজ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বাংলাদেশের টেস্টের দিনে ইউরোপিয়ান ফুটবলে চ্যাম্পিয়নস লিগ রোমাঞ্চ

হালনাগাদ সময় : ০৯:৫২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬