মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:২০ পূর্বাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে স্বচ্ছতা ও স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন

  • হালনাগাদ সময় : ০৯:৫০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডকে প্রদানের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারী।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই বন্দরকে রাজনৈতিক প্রভাবশালীদের বাণিজ্যিক উপার্জনের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না, সে বিষয়ে প্রশ্ন তুলে তিনি দরপত্র প্রক্রিয়ার স্বচ্ছতা এবং প্রতিযোগিতামূলক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সোমবার (২৩ নভেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া প্রশ্নগুলো উত্থাপন করেন।

নাসির উদ্দিন পাটোয়ারী তার পোস্টে উল্লেখ করেন, মাত্র দুই দিনের ব্যবধানে দরপত্র আহ্বানের প্রক্রিয়া সম্পন্ন করা, সীমিত সংখ্যক মাত্র চারটি প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং ৩০ কোটি ১৫ লাখ টাকার প্রস্তাবের ভিত্তিতে একটি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার পরিচালনার দায়িত্ব একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, ১৭ নভেম্বর দরপত্র প্রকাশিত হয়, ১৮ নভেম্বর পর্যন্ত দরপত্র ক্রয়ের সুযোগ রাখা হয় এবং ১৯ নভেম্বর ছিল জমাদানের শেষ দিন। এত অল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করে এবং অন্য ব্যবসায়ীদের প্রতিযোগিতার সুযোগ বঞ্চিত করে এমন সিদ্ধান্ত নেওয়ার যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

সংশ্লিষ্ট ব্যবসায়িক মহলের পক্ষ থেকেও পর্যাপ্ত সময় না পাওয়ার কারণে দরপত্রে অংশ নিতে না পারার অভিযোগ উঠেছে বলে পোস্টে উল্লেখ করা হয়।

তিনি আরও বলেন, ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্যের পারিবারিক প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে এই ধরনের চুক্তি পাওয়ার ক্ষেত্রে স্বার্থের সংঘাত (Conflict of Interest) এড়াতে কী ধরনের আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জাতির সামনে পরিষ্কার করা উচিত। সর্বনিম্ন দর প্রস্তাব করলেই সামগ্রিক স্বচ্ছতা নিশ্চিত হয় কি না, কিংবা অন্য যোগ্য প্রতিষ্ঠানগুলো সমতার ভিত্তিতে সুযোগ পেয়েছিল কি না, সে বিষয়েও তিনি স্বাধীন তদন্ত দাবি করেন।

বিগত সরকারগুলোর আমলের রাজনৈতিক প্রভাব, দলীয়করণ ও স্বজনপ্রীতির সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সময়েও যদি একই ধরনের চর্চা অব্যাহত থাকে, তবে তা অত্যন্ত দুঃখজনক।

পোস্টের শেষ পর্যায়ে তিনি বর্তমান প্রশাসনের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, সরকারের পরিবর্তন ঘটলেও কি রাষ্ট্রীয় চুক্তি প্রদানের পুরনো সংস্কৃতি বদলায়নি, নাকি কেবল সুবিধাভোগী মহлের পরিচয় পরিবর্তন হয়েছে?

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গ্রামীণ ব্যাংক কেন হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠছে?

24 November 2026

লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি নাগরিকের দেশে ফেরা আজ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে স্বচ্ছতা ও স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন

হালনাগাদ সময় : ০৯:৫০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬