রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে এটি দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড নাকি কোনো নাশকতা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শাহ আলী থানার ডিউটি অফিসার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা আটকের খবর পাওয়া যায়নি।


























