মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৮ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

‘হাসিনার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে’: পিরোজপুরে গণপূর্ত প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৩:২৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন বলেছেন, তাঁর ফাঁসির রায় হয়ে গেছে এবং তাঁর জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে। সোমবার (২৩ নভেম্বর) পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ ও ঘুমন্ত অবস্থায় হেলপারকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রতিমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্তকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। রাজনৈতিক চক্রান্ত চালিয়ে দেশকে বিশৃঙ্খল করার সুযোগ দেওয়া হবে না।

সাধারণ মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, পিরোজপুরসহ বিভিন্ন স্থানের সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনা নিয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি আশ্বাস দেন যে বাস পোড়ানো ও হেলপার হত্যার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নিরীহ মানুষের ওপর অত্যাচার ও প্রাণহানির রাজনীতি কাম্য নয়। তবে তদন্তের নামে কোনো নির্দোষ ব্যক্তি যাতে হয়রানি বা মিথ্যা মামলার শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

উক্ত প্রতিবাদ সভায় ভান্ডারিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
24 November 2026

ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলনে আলেমদের ঢল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘হাসিনার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে’: পিরোজপুরে গণপূর্ত প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ০৩:২৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬