মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১০ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আওয়ামী লীগ ও ভারত প্রশ্নে দীর্ঘমেয়াদি রোডম্যাপ চায় এনসিপি

  • হালনাগাদ সময় : ০৬:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সুনির্দিষ্ট আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সংলাপ শেষে সংবাদমাধ্যমকে এই আহ্বান জানান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম জানিয়েছেন, দেশের স্বার্থে ফ্যাসিবাদ ও জুলাইয়ের চেতনাকে ধারণ করে সবাইকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এনসিপির পক্ষ থেকে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি বাতিল, গণভোটের ঐতিহাসিক রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং আওয়ামী লীগ ও ভারত প্রশ্নে একটি কার্যকর দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরির জোরালো সুপারিশ করা হয়েছে।

সংলাপ শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম জানান, এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব ও দাবি তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, আমরা অবিলম্বে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি বাতিলের সুপারিশ করেছি এবং গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছি। এছাড়া জুলাইয়ের আন্দোলনের সময় যেসব ভুক্তভোগী ও শহীদ পরিবার এখনো ন্যায়বিচার পাননি, তাদের সুবিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনালের কার্যক্রম ও সক্ষমতা আরও বাড়াতে হবে। পাশাপাশি, পলাতক শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত বাস্তবায়নের আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করার আহবান জানিয়েছি।

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহবায়ক বলেন, বিগত কয়েক দিনে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চলছে। বিশেষ করে আওয়ামী সন্ত্রাসীরা সুপরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে আগুন দিচ্ছে ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা গত ৫ আগস্ট আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পরাজিত করেছি। এখন আমাদের মূল লড়াই হচ্ছে ভারতীয় আধিপত্যবাদকে দৃঢ়ভাবে মোকাবিলা করা—সংলাপে আমরা সেই আহ্বানই পুনর্ব্যক্ত করেছি।

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও স্বাধীন পররাষ্ট্রনীতির বিষয়ে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, ঐতিহাসিক গঙ্গা চুক্তি নবায়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ যেন কোনো ধরনের আপস না করে এবং আমাদের পানির ন্যায্য হিস্যা যেন শতভাগ নিশ্চিত হয়, সে জন্য ভারতীয় পক্ষকে কঠোর বার্তা দিতে হবে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যা কিছু অস্থিতিশীলতা চলছে, তার নেপথ্যে ভারতের গোপন ইন্ধন রয়েছে। আমাদের দেশ নিয়ে চলমান সমস্ত অপপ্রচার দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ ও ভারত প্রশ্নে এবং ভারতের সঙ্গে আমাদের সার্বিক পররাষ্ট্রনীতি নিয়ে একটি দীর্ঘমেয়াদি ও সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা এখন সময়ের দাবি।

সরকারের প্রতি নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, এই লড়াই কোনো নির্দিষ্ট দলের বা গোষ্ঠীর লড়াই নয়; দেশের সার্বিক সার্বভৌমত্ব ও স্বার্থের সুরক্ষায় আমরা সরকারের সঙ্গেই শক্তভাবে আছি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
24 November 2026

ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলনে আলেমদের ঢল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আওয়ামী লীগ ও ভারত প্রশ্নে দীর্ঘমেয়াদি রোডম্যাপ চায় এনসিপি

হালনাগাদ সময় : ০৬:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬