লালমনিরহাটের সদর উপজেলায় পণ্যবাহী ট্রাক, গরুর ভটভটি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বসুনিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার খোড়াগাছ গ্রামের ফজলুল হক এবং কুলাঘাট এলাকার এমদাদুল হক। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজানুল হক জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ভটভটি ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফজলুল হক মারা যান। গুরুতর আহত অবস্থায় এমদাদুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।


























