মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪৭ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সম্পূর্ণ ন্যায়সংগত: রুহুল কবির রিজভী

  • হালনাগাদ সময় : ০২:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সম্পূর্ণ ন্যায়সংগত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছেন কীভাবে? এখানে কি দিল্লির ইন্ধন ছিল না? কোথাও ভয়ংকর নীলনকশা চলছে।

বাংলার মাটি অত্যাচার সহ্য করে না এবং কোনো স্বৈরশাসককে এখানে আশ্রয় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, দেশের বাইরে থেকে বিকাশে টাকা পাঠিয়ে টোকাই ও কিশোর গ্যাংদের আগুন দিতে বলা হচ্ছে। বিএনপির তিনজন নেতাকর্মী খুন হয়েছেন এবং এর দায় পুরোপুরি পলাতক আওয়ামী লীগ নেতাদের। যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা তাই অত্যন্ত ন্যায়সংগত।

রিজভী বলেন, শেখ হাসিনা দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান দাবি করছেন। কিন্তু এর পেছনে শক্তি জোগাচ্ছে কে? কার ইচ্ছায় ও কার জোরে তিনি বিমান চেয়েছেন? সত্যিকারের আইনের প্রতি সম্মান থাকলে তিনি দেশে এসে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই লড়তেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যেমন শান্ত, ঠিক তেমনি পদ্মার ঢেউয়ের মতো প্রবলও হতে পারে। কেউ যদি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত হানে, তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। কেউ আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ছিনিয়ে নিতে পারবে না। স্বাধীনতা-সার্বভৌমত্ব বিক্রি করার প্রতীকই হলেন শেখ হাসিনা বলেও মন্তব্য করেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন হাসিনা, হেঁটে বা প্লেনে দেশে আসা অসম্ভব’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

24 November 2026

সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম তিন মাসের সর্বনিম্নে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সম্পূর্ণ ন্যায়সংগত: রুহুল কবির রিজভী

হালনাগাদ সময় : ০২:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬