মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১৬ পূর্বাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

‘মস্তান’ সিনেমায় একসঙ্গে চঞ্চল-শুভ-তমা-মাহি

  • হালনাগাদ সময় : ১০:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নির্মাতা কিসলু গোলাম হায়দারের নতুন সিনেমা ‘মস্তান’-এ প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, তমা মির্জা ও সামিরা খান মাহিকে। আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টারদের গল্প নিয়ে নির্মিত এই সিনেমার শুটিং ২৫ নভেম্বর থেকে ঢাকার বাইরে শুরু হবে।

সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহির। বর্তমানে তিনি মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পুয়ের্তো রিকোতে অবস্থান করছেন। অন্যদিকে, চঞ্চল চৌধুরী বর্তমানে শঙ্খ দাশগুপ্তের ‘আবার দেখা হলে’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

নির্মাতা জানান, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে ‘মস্তান’ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। এর আগে আরিফিন শুভ ও তমা মির্জাকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ‘মন যে বোঝে না’ সিনেমায়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

20 November 2026

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: আইজিপি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘মস্তান’ সিনেমায় একসঙ্গে চঞ্চল-শুভ-তমা-মাহি

হালনাগাদ সময় : ১০:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬