মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১৬ পূর্বাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

‘রইদ’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

  • হালনাগাদ সময় : ০৬:৩৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে ‘রইদ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী নাজিফা তুষি। ২০২৬ সালের স্নো লেপার্ড অ্যাওয়ার্ড অর্জনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন তিনি।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় নাজিফা তুষি বলেন, ‘১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী হিসেবে স্নো লেপার্ড অ্যাওয়ার্ড পেয়ে আমি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমাদের জন্য গর্বের।’ তিনি তার এই অর্জনের কৃতিত্ব পুরো ‘রইদ’ টিম এবং দর্শকদের উৎসর্গ করেছেন।

উল্লেখ্য, এর আগে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও সিনেমাটি সেরা অভিনেত্রীসহ তিনটি বিভাগে পুরস্কার অর্জন করে। ‘রইদ’ সিনেমায় নাজিফা তুষির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ। গেল কোরবানির ঈদে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে ব্যাপক জনপ্রিয়তা পায়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

20 November 2026

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: আইজিপি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘রইদ’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

হালনাগাদ সময় : ০৬:৩৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬