মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:২২ পূর্বাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দীর্ঘ ২১ বছর পর ফের একসঙ্গে কুমার শানু ও উদিত নারায়ণ

  • হালনাগাদ সময় : ০৬:২৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বলিউডের সংগীতপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় দুই সংগীতশিল্পী কুমার শানু ও উদিত নারায়ণ। দীর্ঘ ২১ বছরের বিরতি ভেঙে তারা আবারও একসঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন। সানি দেওল অভিনীত ‘সূর্য: অন্ত সে আরম্ভ তক’ সিনেমার ‘সুনিয়ো জারা’ গানে দুই কিংবদন্তি শিল্পীকে একসঙ্গে পাওয়া যাবে।

দীর্ঘ বিরতির পর একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কুমার শানু বলেন, ‘উদিত নারায়ণের সঙ্গে আমার বন্ধুত্ব অনেক পুরনো। দীর্ঘ সময় একসঙ্গে কাজ না হলেও আমাদের ব্যক্তিগত সম্পর্কে কোনো দূরত্ব তৈরি হয়নি। আমরা যখনই দেখা করি, পুরনো দিনের স্মৃতিচারণ ও হাসি-আড্ডায় মেতে উঠি। নতুন গানে আবারও কণ্ঠ দিতে পেরে আমরা দুজনেই আনন্দিত।’

কুমার শানু আরও জানান, ‘সুনিয়ো জারা’ গানে উদিত নারায়ণের অংশগ্রহণের বিষয়টি শুরুতে তার জানা ছিল না, যা পরে তার জন্য বাড়তি আনন্দের কারণ হয়ে দাঁড়ায়।

শুধু এই সিনেমা নয়, সম্প্রতি কুমার শানু তার নিজের ইউটিউব চ্যানেলের জন্য ‘তেরা মেরা ইয়ারানা’ শিরোনামে আরও একটি গান রেকর্ড করেছেন, যেখানে শানুর বিশেষ অনুরোধে কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ। দুই জনপ্রিয় শিল্পীর এই পুনর্মিলন সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

20 November 2026

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: আইজিপি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দীর্ঘ ২১ বছর পর ফের একসঙ্গে কুমার শানু ও উদিত নারায়ণ

হালনাগাদ সময় : ০৬:২৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬