মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:২১ পূর্বাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মাতৃত্বকালীন বিরতি শেষে কাজে ফেরার অপেক্ষায় চিত্রনায়িকা বুবলী

  • হালনাগাদ সময় : ০৬:২৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীকে ঘিরে চলচ্চিত্রপাড়ায় নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। দীর্ঘ সময় ধরে বড় পর্দা ও জনসমক্ষে অনুপস্থিত থাকায় তাঁর ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ভক্তদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কেবিন ক্রু থেকে সংবাদপাঠিকা এবং পরবর্তীতে ঢালিউডের অন্যতম সফল নায়িকা হিসেবে নিজের অবস্থান তৈরি করা বুবলী ক্যারিয়ারের ১০ বছর পূর্তির এই সময়ে কিছুটা আড়ালে রয়েছেন।

২০ নভেম্বর বুবলীর জন্মদিন হলেও এবার তাঁকে ঘিরে কোনো বড় আয়োজন চোখে পড়েনি। গত কয়েক মাস ধরে সিনেমার প্রচার কিংবা শুটিংয়ে তাঁর উপস্থিতি নেই। তবে সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন লোগো উন্মোচন এবং একটি ভিডিও বার্তায় আগামী জানুয়ারিতে কাজে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে তিনি আবারও ক্যামেরার সামনে ফিরতে পারেন।

২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়া বুবলী এরপর ‘পাসওয়ার্ড’, ‘বীর’ ও ‘প্রহেলিকা’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনে শাকিব খানের সঙ্গে সম্পর্কের জেরে দুই সন্তানের মা হওয়ার বিষয়টিও বেশ আলোচনার জন্ম দিয়েছিল। বর্তমানে দ্বিতীয় সন্তান শারলিন খানের জন্মের পর পারিবারিক ব্যস্ততা ও বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

20 November 2026

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: আইজিপি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মাতৃত্বকালীন বিরতি শেষে কাজে ফেরার অপেক্ষায় চিত্রনায়িকা বুবলী

হালনাগাদ সময় : ০৬:২৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬