মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:৩৫ পূর্বাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬

  • হালনাগাদ সময় : ০৩:৩৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের একটি টহল গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে সোহাগ এলিট পরিবহনের একটি বাস। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে টহল গাড়িতে থাকা ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন এবং কনস্টেবল শফিক, রানা, আরিফ ও সাফায়েত। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত কনস্টেবল শফিককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানিয়েছেন, দুর্ঘটনায় পুলিশের গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

20 November 2026

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: আইজিপি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬

হালনাগাদ সময় : ০৩:৩৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬