মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০১ অপরাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের চেষ্টা, তদন্তে পুলিশ

  • হালনাগাদ সময় : ১১:৫১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাত ৪টার দিকে এই ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা নয়। বরং ফটকের সামনে কাপড় বা কাগজ জাতীয় বস্তুতে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, যা পরে নিভে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। ঘটনাস্থলে দাহ্য পদার্থের পোড়া দাগ ও ছাই পাওয়া গেছে। এই ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের জন্য বিচার ও নিরাপদ প্রত্যাবাসনের ডাক দিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি

20 November 2026

পরিস্থিতি বিবেচনায় ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের রুট সংক্ষিপ্ত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের চেষ্টা, তদন্তে পুলিশ

হালনাগাদ সময় : ১১:৫১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬