মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০৪ পূর্বাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাজধানীতে চারটি ককটেলসহ যুবক গ্রেফতার

  • হালনাগাদ সময় : ০৩:৩৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজধানীর শ্যামলী বাসস্ট্যান্ড এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেলসহ মো. রাসেল (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।

জুয়েল রানা জানান, শ্যামলী বাসস্ট্যান্ড এলাকায় ডিএমপির নিয়মিত চেকপোস্ট চলাকালে মোটরসাইকেলে থাকা তিন সন্দেহভাজনকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় তাঁরা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। তখন মো. রাসেলকে হাতেনাতে আটক করা হয়। তাঁর কাছ থেকে চারটি তাজা ককটেল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার রাসেল পেশায় একজন প্রাইভেটকার চালক। তাঁকে আদাবর থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আরও তথ্য জানানো হবে বলে জানান এডিসি জুয়েল রানা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মুশফিককে বাদ দেওয়ার প্রশ্নে কৌশলী শান্ত

19 November 2026

আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজধানীতে চারটি ককটেলসহ যুবক গ্রেফতার

হালনাগাদ সময় : ০৩:৩৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬