মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৩৪ পূর্বাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

  • হালনাগাদ সময় : ১১:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গত ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সংঘটিত সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মসজিদটির সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, ঘটনার দিন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারীকে মিম্বর থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করা হয় এবং তার হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়। এ সময় মুফতি রুহুল আমিনের নির্দেশে লোহার রড দিয়ে বাদীর ডান চোখের নিচে আঘাত করা হয়।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন এবং অভিযোগ অস্বীকার করেন। এর আগে বুধবার সন্ধ্যার পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে একটি গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, আগের একটি মামলার সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বারিধারা থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন গ্রেপ্তার

19 November 2026

মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

হালনাগাদ সময় : ১১:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬