মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ পাওয়া সরকারি বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ ভাড়া বা সাবলেট দেওয়া যাবে না। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখা থেকে জারি করা এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা ইতোমধ্যে বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো বাসায় সাবলেট পাওয়া গেলে বরাদ্দপ্রাপকের বিরুদ্ধে ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’ অনুযায়ী কোনো কারণ দর্শানো ছাড়াই বরাদ্দ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






















