মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৪ পূর্বাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

  • হালনাগাদ সময় : ০৫:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল নিয়ে আসা একদল দুর্বৃত্ত এমপির বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে এবং ব্যাপক ভাঙচুর চালায়। মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু এই হামলার নিন্দা জানিয়েছেন।

এর আগে বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত অফিস ও ক্লিনিকে এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও একই ধরনের হামলার ঘটনা ঘটে। এছাড়া গোপালগঞ্জ শহরে একটি সুপার শপে লুটপাট ও বিজিবির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মুশফিককে বাদ দেওয়ার প্রশ্নে কৌশলী শান্ত

19 November 2026

আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

হালনাগাদ সময় : ০৫:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬