মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৩৪ পূর্বাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কুয়াকাটা থেকে উদ্ধার নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদিম

  • হালনাগাদ সময় : ১০:২০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর আদালতের সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর থেকে বিচারক নিখোঁজ ছিলেন। নগরীর বাংলাবাজার এলাকায় সিসিটিভি ফুটেজে তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল। বুধবার বিকেলে আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন কোতোয়ালি মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ হওয়ার পর বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিশেষ অনুসন্ধান দল গঠন করে। তদন্তে জানা যায়, নিখোঁজের দিন তিনি ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে রিকশায় করে গন্তব্যে রওনা হয়েছিলেন। পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার কুয়াকাটা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বারিধারা থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন গ্রেপ্তার

19 November 2026

মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কুয়াকাটা থেকে উদ্ধার নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদিম

হালনাগাদ সময় : ১০:২০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬