পাবনার বেড়ায় রাজনৈতিক উত্তেজনার জেরে সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে থানা ঘেরাওয়ের চেষ্টা করলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর পরপরই সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির খড়ের পালায় আগুন দেওয়া হয়। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।






















