মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১০ পূর্বাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

‘অসম দাম্পত্য’ মন্তব্যকে অপমানজনক বললেন আলিয়া ভাট

  • হালনাগাদ সময় : ১১:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বলিউড তারকা রণবীর কাপুরের সাথে দাম্পত্যজীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা নানা সমালোচনা ও ‘অসম দাম্পত্য’ তকমা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী আলিয়া ভাট। তিনি স্পষ্ট জানিয়েছেন, অপরিচিত মানুষের এমন ধারণা তার কাছে অপমানজনক।

টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকা নিয়ে আলোচনার সময় আলিয়া বলেন, নারীদের সবসময় নিজেদের হৃদয়ের কথা শুনতে উৎসাহিত করা উচিত। তাকে কাল্পনিক পরিস্থিতির শিকার হিসেবে উপস্থাপন করাটা মোটেও কাম্য নয়। রণবীরের সাথে সম্পর্কের গভীরতা নিয়ে তিনি বলেন, আমাদের সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক বোঝাপড়া। যেখানে কোনো কিছু না বললেও একে অপরকে অনুভব করা যায়।

এর আগে রণবীরের সাথে মতপার্থক্যের বিষয়ে আলিয়ার একটি মন্তব্য নিয়ে নেটপাড়ায় ব্যাপক আলোচনা হয়েছিল। সেই প্রসঙ্গে অভিনেত্রী জানান, তিনি সবসময়ই সম্পর্কের ক্ষেত্রে নম্রতা বজায় রাখার চেষ্টা করেন, যা তাদের দাম্পত্যের একটি স্বাভাবিক অংশ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

20 November 2026

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: আইজিপি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘অসম দাম্পত্য’ মন্তব্যকে অপমানজনক বললেন আলিয়া ভাট

হালনাগাদ সময় : ১১:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬