মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৩৪ পূর্বাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মামলাজট নিরসনে মামলাপূর্ব বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার সম্প্রসারণে জাতীয় সম্মেলন

  • হালনাগাদ সময় : ১০:৫১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মামলা দায়েরের পূর্বে বিরোধ নিষ্পত্তি বা ‘প্রি-কেস মিডিয়েশন’ ব্যবস্থা দেশব্যাপী সম্প্রসারণের রোডম্যাপ তৈরির লক্ষ্যে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ‘নিউ প্রি-কেস মিডিয়েশন সিস্টেম: ডেভেলপিং আ রোডম্যাপ ফর নেশনওয়াইড এক্সপ্যানশন’ শীর্ষক প্রকল্পের ওপর আলোচনা করা হয়।

বর্তমানে দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা সাড়ে ৪৫ লক্ষ ছাড়িয়েছে। এই বিশাল মামলাজট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর (ADR) ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য দ্রুত ও সাশ্রয়ী ন্যায়বিচার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের এপ্রিল মাসে নরসিংদী ও কুমিল্লায় পাইলট কার্যক্রম হিসেবে মামলাপূর্ব মধ্যস্থতা ব্যবস্থা চালু করা হয়। এর আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত আইনজীবীরা বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন। এপ্রিল ২০২৫ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত এই দুই জেলায় প্রায় ৬০০ থেকে ৮০০টি বিরোধ সফলভাবে নিষ্পত্তি হয়েছে। এই সাফল্যের ভিত্তিতে ২০২৭ সালের এপ্রিল থেকে আরও আটটি জেলায় কার্যক্রমটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এছাড়া জুলাই ২০২৫ থেকে ৩০টি জেলায় অবসরপ্রাপ্ত বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে ‘স্পেশাল মিডিয়েটর সিস্টেম’ চালু করা হয়েছে।

সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব মো: লিয়াকত আলী মোল্লা, এ-টু-জে প্রকল্পের পরিচালক মো: খাদেম উল কায়েস, ডিবিএলএ-এর মহাপরিচালক মো: মঞ্জুরুল হোসেন, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি এবং জাইকা’র চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকোসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বারিধারা থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন গ্রেপ্তার

19 November 2026

মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মামলাজট নিরসনে মামলাপূর্ব বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার সম্প্রসারণে জাতীয় সম্মেলন

হালনাগাদ সময় : ১০:৫১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬