মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১০ পূর্বাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে অগ্নিকাণ্ড

  • হালনাগাদ সময় : ০৫:৩০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে সংঘটিত এই ঘটনায় কক্ষের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

পরিষদের পরিচ্ছন্নতাকর্মী আয়াত আলী জানান, সকাল ৬টার দিকে কার্যালয় খুলে তিনি আগুনের শিখা দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, কার্যালয়ের পেছনের একটি জানালা ভেঙে দাহ্য পদার্থ ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইসমত আরা জানান, রাতে তিনজন গ্রাম পুলিশ পাহারায় থাকলেও দুর্বৃত্তরা সুকৌশলে এ ঘটনা ঘটিয়েছে।

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত চেয়ারম্যান ও তার অনুসারীরা এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এই নাশকতা চালিয়েছে। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, সরকারি স্থাপনায় নাশকতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

20 November 2026

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: আইজিপি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে অগ্নিকাণ্ড

হালনাগাদ সময় : ০৫:৩০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬