মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৭ পূর্বাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নান্দাইলে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে সিম বিক্রি, আটক বিক্রেতা

  • হালনাগাদ সময় : ০৩:৩১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে ফ্যামিলি কার্ড দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ এবং ২০০ টাকার বিনিময়ে গ্রামীণফোনের সিম বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় আমিনুর রহমান নামে এক সিম বিক্রেতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার ৫ নম্বর গাংগাইল ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল মিয়া নামে এক ব্যক্তি মসজিদের মাইকে ফ্যামিলি কার্ডের ঘোষণা প্রচারের ব্যবস্থা করেন। ঘোষণার পর কার্ড পাওয়ার আশায় এলাকার দরিদ্র ও অসহায় নারী সেখানে ভিড় করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, দোকানে আসার পর তাদের প্রত্যেকের কাছে ২০০ টাকার বিনিময়ে একটি করে সিম বিক্রি করা হয় এবং সিম না কিনলে কার্ড পাওয়া যাবে না বলে জানানো হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সিম বিক্রেতাকে আটক করেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে একজনকে আটক করা হয়েছিল। তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় এবং বিষয়টি ভুল বোঝাবুঝি হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানান, ঘটনাটি তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

20 November 2026

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: আইজিপি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নান্দাইলে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে সিম বিক্রি, আটক বিক্রেতা

হালনাগাদ সময় : ০৩:৩১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬