মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৭ পূর্বাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান হত্যায় ৮ জনের নামে মামলা

  • হালনাগাদ সময় : ০৩:২৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীতে বালু ব্যবসাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ্জামান হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে নিহতের বড় ভাই মো. নোমান কাউসার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহারভুক্ত আসামিরা হলেন মো. বুলবুল, রোমান, মো. জাহাঙ্গীর, নাঈম, সজল, সাইফুল ড্রাইভার, বাবুল ও রোকসানা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর রোববার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেরা মজিদ মার্কেট-সংলগ্ন এলাকায় বাজার করে নিজের শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন সুরুজ্জামান। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁর পথরোধ করে।

এজাহারে অভিযোগ করা হয়, পূর্ববিরোধের জেরে আসামিরা পরিকল্পিতভাবে সুরুজ্জামানের বুকে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ওই দিন রাতেই ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে গভীর রাতে এ ঘটনায় সম্পৃক্ত সন্দেহে মেহেদী হাসান নামের এক যুবলীগ কর্মী গণপিটুনির শিকার হন। পরদিন ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

20 November 2026

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: আইজিপি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান হত্যায় ৮ জনের নামে মামলা

হালনাগাদ সময় : ০৩:২৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬