মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২১ পূর্বাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মিয়ানমারে বাস্তুচ্যুতদের আশ্রয় শিবিরে বিমান হামলা, নিহত ১২

  • হালনাগাদ সময় : ১১:২৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয় শিবিরে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ১৮ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার স্থানীয় প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিত্তওয়ে শহরের উত্তর-পূর্ব দিকে অবস্থিত পোন্নাগিউন টাউনশিপের ‘বিয়ার লা’ নামক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের (আইডিপি) শিবিরে হঠাৎ করেই যুদ্ধবিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়। কোনো প্রকার সতর্কবার্তা ছাড়াই চালানো এই হামলায় পাঁচ বছর বয়সী এক শিশুসহ ১২ জন প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য, পাঁচ বছর আগে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমার ভয়াবহ গৃহযুদ্ধের কবলে পড়েছে। জাতিগত সংখ্যালঘু ‘আরাকান আর্মি’র নিয়ন্ত্রণে থাকা রাখাইন অঞ্চলটি বর্তমানে সামরিক বাহিনীর অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং সেখানে নিয়মিত বিমান হামলা ও সংঘাতের ঘটনা ঘটছে। এই বর্বরোচিত হামলার বিষয়ে মিয়ানমার সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সিএসআর নীতিমালা ২০২৬: দায়িত্বশীল ব্যবসায় রাষ্ট্রীয় বাধ্যবাধকতার সীমাবদ্ধতা

14 November 2026

ডিজিটাল যুগেও ক্যাসেট-সিডিতে ফিরলেন জয় শাহরিয়ার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মিয়ানমারে বাস্তুচ্যুতদের আশ্রয় শিবিরে বিমান হামলা, নিহত ১২

হালনাগাদ সময় : ১১:২৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬