মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৪ পূর্বাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বাণিজ্য গতিশীল করতে ব্যবসায়ীদের বৈঠক

  • হালনাগাদ সময় : ১১:২৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যের বাধা দূর করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বেনাপোল বন্দর কার্গো ভেহিকেল টার্মিনালের শূন্যরেখায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন এবং ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা অংশ নেন। আলোচনায় দুই দেশের ব্যবসায়ী নেতারা আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও সহজতর ও গতিশীল করার বিষয়ে একমত পোষণ করেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বনি আহম্মেদ বলেন, সীমান্তের দুই পাশের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় বাণিজ্য সম্প্রসারণের জন্য অপরিহার্য। এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আলোচনা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং আমদানি-রপ্তানির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সিএসআর নীতিমালা ২০২৬: দায়িত্বশীল ব্যবসায় রাষ্ট্রীয় বাধ্যবাধকতার সীমাবদ্ধতা

14 November 2026

ডিজিটাল যুগেও ক্যাসেট-সিডিতে ফিরলেন জয় শাহরিয়ার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বাণিজ্য গতিশীল করতে ব্যবসায়ীদের বৈঠক

হালনাগাদ সময় : ১১:২৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬