মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১৩ অপরাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী প্রমোদতরীর সঙ্গে ট্যাংকার জাহাজের সংঘর্ষ, আহত ৩২

  • হালনাগাদ সময় : ০৮:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহরের মিসিসিপি নদী বন্দরে নোঙর করে থাকা একটি বিলাসবহুল প্যাডেল হুইলার জাহাজের সঙ্গে একটি ট্যাংকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে প্রমোদতরীটি একদিকে কাত হয়ে ডুবে গেছে।

শুক্রবারের ঘটনার সময় প্রমোদতরীটির যাত্রীরা দ্রুত নেমে যাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করলে বহু মানুষ ছিটকে নদীতে পড়ে যান। এ ঘটনায় ৩২ জন আহত হলেও কেউ নিখোঁজ বা নিহত হননি; খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এক সংবাদ সম্মেলনে নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরিনো জানিয়েছেন, পানিতে পড়ে যাওয়া যাত্রীদের তুলে আনতে বন্দরের কর্মীরা, দমকল কর্মীরা ও প্রত্যক্ষদর্শীরা ছুটে যান। ধাক্কা খাওয়া প্রমোদতরীটির সকল যাত্রীর খোঁজ পাওয়া গেছে।

কোনো যাত্রী নিখোঁজ বা নিহত না হওয়ায় এই ঘটনাকে তিনি ‘মিসিসিপিতে অলৌকিক ঘটনা’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, আমেরিকান ক্রুজ লাইন্সের প্যাডেল হুইলার আমেরিকান হ্যারিটেজের ৩২ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের কারও আঘাতই ‘গুরুতর ধরনের নয়’।

দুর্ঘটনার সময় আমেরিকান হ্যারিটেজে প্রায় ১৮০ থেকে ১৯০ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছেন তিনি।

আমেরিকান ক্রুজ লাইন্স তাদের ওয়েবসাইটে জানিয়েছে, প্রমোদতরীটির যাত্রী ধারণক্ষমতা ১৫০ এবং এটি ২০১৫ সালে তৈরি করা হয়।

মোরিনো জানান, দুপুরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ওই সময় আটলান্টিক অ্যাসফল্ট নামের ট্যাংকারটি ‘নিয়ন্ত্রণ হারিয়ে’ নোঙর করে থাকা প্রমোদতরীটিকে ‘ধাক্কা দেয়’। যাত্রীরা তাড়াহুড়ো করে পালাতে শুরু করে আর প্রমোদতরীটি ডুবে যেতে থাকে, এটি শেষ পর্যন্ত একদিকে কাত হয়ে উল্টে যায় আর কিছু মানুষ নদীতে পড়ে যান।

নিউ অরলিন্স বন্দরের পুলিশ প্রধান মেলানি মনট্রোল জানান, আমেরিকান হ্যারিটেজ ডুবে যাওয়ার আগে প্রায় ৮৭ জন যাত্রী জাহাজটি থেকে নেমে যেতে সক্ষম হন।

কোনো প্রাণহানি না ঘটার জন্য মোরিনো যারা দ্রুত সাড়া দিয়েছিলেন সেই স্থানীয়, অঙ্গরাজ্য ও ফেডারেল কর্মীদের এবং অন্যান্য নৌযানে থাকা প্রত্যক্ষদর্শীদের কৃতিত্ব দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এক ইমেইল বিবৃতিতে জানিয়েছে, এই সংঘর্ষের ঘটনার পর আশপাশের এলাকায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

কোস্টগার্ডের ক্যাপ্টেন মেলানি বার্নহ্যাম স্থানীয় গণমাধ্যম নিউ অরলিন্স অ্যাডভোকেটকে জানান, ট্যাংকারটিতে সম্ভবত কোনো ধরনের স্টিয়ারিং বিকল হওয়ার ঘটনা ঘটেছিল, তবে দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

আমেরিকান ক্রুজ লাইন্স ইমেইলে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তে কোস্টগার্ড ও স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করছে তারা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রমজান সামনে রেখে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক ছাড় দিল সরকার

15 November 2026

গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী প্রমোদতরীর সঙ্গে ট্যাংকার জাহাজের সংঘর্ষ, আহত ৩২

হালনাগাদ সময় : ০৮:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬