মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৪ পূর্বাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

  • হালনাগাদ সময় : ১১:২৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আগামী প্রজন্মের জন্য একটি ঝুঁকিমুক্ত ও বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব। পরিবেশ রক্ষা ও শহরকে পরিচ্ছন্ন রাখা কেবল সরকারি প্রতিষ্ঠানের কাজ নয়, বরং এটি প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব।

শনিবার দুপুরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত এক পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

জেলা প্রশাসক আরও বলেন, গত জুলাই থেকে চট্টগ্রামকে নান্দনিক রূপ দিতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলাজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মতো জনবহুল এলাকায় প্রতিদিন প্রায় ৩০ হাজার মানুষ যাতায়াত করেন, তাই এই স্থানটিকে স্বাস্থ্যসম্মত ও দূষণমুক্ত রাখা অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সিএসআর নীতিমালা ২০২৬: দায়িত্বশীল ব্যবসায় রাষ্ট্রীয় বাধ্যবাধকতার সীমাবদ্ধতা

14 November 2026

ডিজিটাল যুগেও ক্যাসেট-সিডিতে ফিরলেন জয় শাহরিয়ার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

হালনাগাদ সময় : ১১:২৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬