মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১৩ অপরাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত

  • হালনাগাদ সময় : ০৭:৫৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালিতে অবস্থিত নিজেদের কেশম দ্বীপের ওপর যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। শনিবার (১৪ নভেম্বর) বার্তাসংস্থা আইআরআইবি এ তথ্য জানিয়েছে। বিপ্লবী গার্ড বলেছে, ড্রোনটি স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটের দিকে আটকানো ও পরে ভূপাতিত করা হয়। আর এক্ষেত্রে অ্যারোস্পেস ইউনিট ব্যবহার করেছে একটি নতুন ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’।

বিপ্লবী গার্ড আরও বলেছে, ড্রোনটি দিয়ে নজরদারি এবং একইসঙ্গে হামলার কাজে ব্যবহার করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত মার্কিনিদের ১৭টি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করা হয়েছে উল্লেখ করে বিপ্লবী গার্ড বলেছে, ‘শত্রুদের ব্যর্থ নজরদারি মিশনের’ আরেকটি ঘটনা এটি।

এদিকে, ইরানে নতুন করে হামলা চালানো থেকে বিরত থাকতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েকদিনে ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের বলেছেন, যদি ইরান এবং হুথিদের পক্ষ থেকে নতুন করে কোনো উস্কানি না আসে তাহলে তিনি হামলা চালাবেন না। বার্তাসংস্থা রয়টার্স একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। ট্রাম্প এখন উত্তেজনা বৃদ্ধির বদলে যুদ্ধ থামানোর বিকল্পকে বেছে নিচ্ছেন। তবে দেশটির বর্তমান ও সাবেক একাধিক নেতা বলেছেন, অজনপ্রিয় এ যুদ্ধ কীভাবে শেষ করবেন এ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলকে নিয়ে যুদ্ধ শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট। রয়টার্স বলেছে, নিজের উপদেষ্টাদের সঙ্গে সাম্প্রতিক বৈঠক এবং গোয়েন্দা তথ্য পাওয়ার পর ট্রাম্প বলেছেন, তিনি হামলা না চালানোর বিষয়টি বিবেচনা করছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রমজান সামনে রেখে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক ছাড় দিল সরকার

15 November 2026

গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত

হালনাগাদ সময় : ০৭:৫৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬