মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:২৮ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মসজিদে নববিতে ‘তাসহিল কার্ড’ ব্যবহারের নিয়ম ও সুবিধা

  • হালনাগাদ সময় : ০৮:১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মসজিদে নববিতে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের জন্য বিশেষ সুবিধা চালু রয়েছে। এর নাম ‘তাসহিল কার্ড’ বা ‘সুবিধা কার্ড’। এই কার্ড ব্যবহার করে নামাজের আগে সাময়িক প্রয়োজনে মসজিদের বাইরে গেলেও মুসল্লিরা পুনরায় ভেতরে প্রবেশ করতে পারেন—এমনকি সাধারণ প্রবেশ বন্ধ হয়ে যাওয়ার পরও।

জুমার দিন মসজিদে নববিতে বিপুলসংখ্যক মুসল्लির সমাগম ঘটে। অনেকেই আগে থেকেই এসে নামাজের জায়গা নিশ্চিত করেন। ভেতরের নামাজের স্থান পূর্ণ হয়ে গেলে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।

এ অবস্থায় মসজিদের ভেতরে অবস্থানরত কোনো মুসল্লির অজু বা অন্য কোনো জরুরি প্রয়োজনে সাময়িকভাবে বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে। বাইরে গেলে আবার প্রবেশের সুযোগ হারানোর আশঙ্কা থাকে। এই সমস্যা এড়াতেই তাসহিল কার্ডের ব্যবস্থা করা হয়েছে।

কার্ডটি সাধারণত মসজিদে নববির আবু বকর সিদ্দিক গেট বা ২ নম্বর দরজা থেকে সংগ্রহ করা যায়। বাইরে যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্মীদের কাছ থেকে কার্ডটি নিতে হয়। পরে মসজিদে ফেরার সময় প্রবেশপথে কার্ডটি দেখালে মুসল্লি আবার ভেতরে প্রবেশের সুযোগ পান। সাধারণ প্রবেশ বন্ধ হয়ে গেলেও কার্ডটি পুনঃপ্রবেশের ক্ষেত্রে সহায়তা করে।

জুমার দিন মসজিদে নববিতে মুসল্লিদের চাপ বেশি থাকে, তাই আগে পৌঁছানো এবং প্রবেশপথের নির্দেশনা মেনে চলা জরুরি। মসজিদে যাওয়ার আগে ভিড়ের অবস্থা জানতে ‘মসজিদে নববি ক্রাউড ট্র্যাকার’ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। মসজিদে নববিতে মুসল্লিদের চলাচল সহজ করা এবং ভিড়ের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তাসহিল কার্ড একটি অত্যন্ত সহায়ক ব্যবস্থা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শাড়ি নয়, গামছায় বিশ্বমঞ্চ মাতালেন বাংলাদেশের প্রমা!

14 November 2026

মসজিদে নববিতে ‘তাসহিল কার্ড’ ব্যবহারের নিয়ম ও সুবিধা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মসজিদে নববিতে ‘তাসহিল কার্ড’ ব্যবহারের নিয়ম ও সুবিধা

হালনাগাদ সময় : ০৮:১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬