মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৪১ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মদিনায় ‘জিয়ারা’ কার্যক্রম বন্ধের খবরটি ভিত্তিহীন

  • হালনাগাদ সময় : ০৯:২০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সৌদি আরবের মদিনা মোনাওয়ারায় ১০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সব ধরনের ‘জিয়ারা’ বা ঐতিহাসিক স্থান পরিদর্শন কার্যক্রম বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। সৌদি সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক নির্দেশনা বা প্রজ্ঞাপন জারি করা হয়নি।

দ্য ইসলামিক ইনফরমেশন তাদের এক ফ্যাক্টচেক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভ্রমণ সংস্থাগুলোর মাধ্যমে পরিচালিত জিয়ারা কর্মসূচি স্থগিতের যে দাবি করা হচ্ছে, তার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। মসজিদে নববিতে পাঁচ ওয়াক্ত নামাজ, স্বাভাবিক ইবাদত এবং অনুমতিসাপেক্ষে রওজা মোবারক জিয়ারত আগের মতোই চালু রয়েছে।

সৌদি পর্যটন মন্ত্রণালয়, হজ ও উমরা মন্ত্রণালয় এবং ‘নুসুক’ অ্যাপের কোনো বিজ্ঞপ্তিতেই এমন কোনো স্থগিতাদেশের তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হজ ও উমরা পালনকারীদের শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য ওয়েবসাইটের তথ্যের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে কিছু বিমান সংস্থা ফ্লাইট সূচিতে পরিবর্তন আনলেও এর সঙ্গে মদিনার জিয়ারা কার্যক্রম বন্ধের কোনো সম্পর্ক নেই। তাই বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে যাত্রীদের নিজ নিজ ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ভ্রমণের পরিকল্পনা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শাড়ি নয়, গামছায় বিশ্বমঞ্চ মাতালেন বাংলাদেশের প্রমা!

14 November 2026

মসজিদে নববিতে ‘তাসহিল কার্ড’ ব্যবহারের নিয়ম ও সুবিধা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মদিনায় ‘জিয়ারা’ কার্যক্রম বন্ধের খবরটি ভিত্তিহীন

হালনাগাদ সময় : ০৯:২০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬