মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:২৮ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ধানুশ ও মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ

  • হালনাগাদ সময় : ০৮:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

একদিকে ভয়ংকর চোরাকারবারি চক্র, অন্যদিকে পুলিশের গোপন অভিযান! পরিচয় লুকিয়ে অপরাধজগতের গভীরে ঢুকে পড়লেন দক্ষিণী তারকা ধানুশ। আর সেই অবৈধ সাম্রাজ্যের নেপথ্যে রহস্যময় চরিত্রে হাজির হয়েছেন মালয়ালম সুপারস্টার মাম্মুট্টি। অ্যাকশন, রহস্য আর টানটান উত্তেজনায় ভরা এমনই গল্প নিয়ে প্রকাশ্যে এসেছে ধানুশ অভিনীত নতুন সিনেমা ‘ওম: চ্যাপ্টার ১, উধিরাম: দ্য ব্লাড উড’-এর ট্রেলার।

গত ১৩ নভেম্বর শুক্রবার সিনেমাটির ট্রেলার প্রকাশ করেন নির্মাতারা। রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ছবিটিতে ধানুশ অভিনয় করেছেন তামিলনাড়ুর স্পেশাল টাস্ক ফোর্সের এক কর্মকর্তার চরিত্রে। লাল চন্দনকাঠ পাচারকারী চক্রের সন্ধান পেতে তাঁকে ছদ্মবেশে অভিযানে নামতে হয়। অন্ধ্রপ্রদেশের শেষাচলম বনাঞ্চলকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প, যেখানে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর পুলিশ যৌথভাবে পাচারচক্র ধ্বংসের অভিযান চালায়।

অন্যদিকে সাই পল্লবী অভিনয় করেছেন আইপিএস কর্মকর্তা নিত্যা রেড্ডির চরিত্রে। তিনি অন্ধ্রপ্রদেশের বিশেষ টাস্ক ফোর্সের নেতৃত্ব দেন। আর মাম্মুট্টিকে দেখা যাবে সিয়া নামের এক রহস্যময় চরিত্রে, যিনি পর্দার আড়াল থেকে পুরো পাচার সাম্রাজ্য নিয়ন্ত্রণ করেন বলে ইঙ্গিত মিলেছে। ছবিটির গল্পের পেছনে রয়েছে লাল চন্দনকাঠের অবৈধ আন্তর্জাতিক বাণিজ্য। পরিচালক জানিয়েছেন, ২০১৪ সালের একটি বাস্তব ঘটনা সিনেমার আবেগঘন গল্পের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

ধানুশ, মাম্মুট্টি ও সাই পল্লবী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রীলীলা। ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার ফিল্মসসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। আগামী ২০ নভেম্বর তামিল, তেলুগু, হিন্দি, মালয়ালম ও কন্নড় ভাষায় বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ওম’-এর।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শাড়ি নয়, গামছায় বিশ্বমঞ্চ মাতালেন বাংলাদেশের প্রমা!

14 November 2026

মসজিদে নববিতে ‘তাসহিল কার্ড’ ব্যবহারের নিয়ম ও সুবিধা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ধানুশ ও মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ

হালনাগাদ সময় : ০৮:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬