মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:৩৯ পূর্বাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দু’জনের মৃত্যু, নতুন শনাক্ত সহস্রাধিক

  • হালনাগাদ সময় : ০৪:৫৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৮৪ জনের শরীরের হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৩ নভেম্বর সকাল ৮টা থেকে ১৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮৩ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯০২ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মোট দুজন মারা গেছেন।

বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫২ জন, সিলেটে ১৩৬ জন, চট্টগ্রামে ২০৮ জন, রাজশাহীতে ২৯ জন, ময়মনসিংহে ৫৭ জন, বরিশালে ১০০ জন, খুলনায় ৭১ জন এবং রংপুরে ৩১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে হামের সার্বিক চিত্রে দেখা গেছে, এই সময়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬৪৬ জনে। এর মধ্যে নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ১১১ জন। এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২ লাখ ২০ হাজার ২৪৭ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ১১ হাজার ৩০৩ জন।

এই সময়ে মোট সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ১ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সিএসআর নীতিমালা ২০২৬: দায়িত্বশীল ব্যবসায় রাষ্ট্রীয় বাধ্যবাধকতার সীমাবদ্ধতা

14 November 2026

ডিজিটাল যুগেও ক্যাসেট-সিডিতে ফিরলেন জয় শাহরিয়ার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দু’জনের মৃত্যু, নতুন শনাক্ত সহস্রাধিক

হালনাগাদ সময় : ০৪:৫৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬