মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:২৫ পূর্বাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে আগাম সচেতনতার আহ্বান, জামালপুরে পদযাত্রা

  • হালনাগাদ সময় : ১২:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

‘ডায়াবেটিসের ঝুঁকি চিনুন, আগেভাগেই ব্যবস্থা নিন’ এই প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে জামালপুর ডায়াবেটিস সমিতি।

শনিবার সকালে জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে পদযাত্রাটি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালের সভাপতি ও জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এবং জামালপুর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।

আলোচনা সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ডায়াবেটিস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। অনেকেই রোগের ঝুঁকি সম্পর্কে না জেনে কিংবা লক্ষণ দেখা দেওয়ার পরও অবহেলা করেন। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সচেতন জীবনযাপন ও চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ডায়াবেটিস প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে। বিশেষ করে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, নিয়মিত হাঁটাচলা ও শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও নিয়মতান্ত্রিক জীবনযাপন ও চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই রোগের ঝুঁকি শনাক্তে আগেভাগে পরীক্ষা করা এবং আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসার আওতায় থাকা প্রয়োজন।

কর্মসূচিতে জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল ও সমিতির কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সিএসআর নীতিমালা ২০২৬: দায়িত্বশীল ব্যবসায় রাষ্ট্রীয় বাধ্যবাধকতার সীমাবদ্ধতা

14 November 2026

ডিজিটাল যুগেও ক্যাসেট-সিডিতে ফিরলেন জয় শাহরিয়ার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে আগাম সচেতনতার আহ্বান, জামালপুরে পদযাত্রা

হালনাগাদ সময় : ১২:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬