মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:২৫ পূর্বাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাজনৈতিক প্রভাব চিকিৎসকদের অভিজ্ঞতার পথে বাধা: মির্জা আব্বাস

  • হালনাগাদ সময় : ০২:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশের চিকিৎসকরা অনেক সময় রাজনীতির শিকার হওয়ায় তাদের মেধা ও অভিজ্ঞতা যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না, যা চিকিৎসা ব্যবস্থার উন্নতির পথে বড় অন্তরায়। শনিবার (১৪ নভেম্বর) জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, দেশের চিকিৎসকরা বিশ্বের যেকোনো দেশের তুলনায় কোনো অংশে কম নন। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা উন্নত চিকিৎসাসেবা প্রদানে সক্ষম। তবে জনসংখ্যার অনুপাতে চিকিৎসার পরিধি বাড়ানো এবং দেশে আরও চিকিৎসক তৈরির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, চিকিৎসার জন্য বিদেশমুখিতা কমাতে দেশে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন চিকিৎসার প্রসার জরুরি। খেলোয়াড়দের ইনজুরি ও স্ট্রোক পরবর্তী পুনর্বাসনে এই চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বছরব্যাপী সচেতনতামূলক কার্যক্রম চালানোর আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সিএসআর নীতিমালা ২০২৬: দায়িত্বশীল ব্যবসায় রাষ্ট্রীয় বাধ্যবাধকতার সীমাবদ্ধতা

14 November 2026

ডিজিটাল যুগেও ক্যাসেট-সিডিতে ফিরলেন জয় শাহরিয়ার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজনৈতিক প্রভাব চিকিৎসকদের অভিজ্ঞতার পথে বাধা: মির্জা আব্বাস

হালনাগাদ সময় : ০২:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬