মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৩৩ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

তরুণ ফুটবলার ফারহান আলীর বর্তমান বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা

  • হালনাগাদ সময় : ০৪:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ইংলিশ ফুটবলে নিজের জায়গা তৈরির লড়াইয়ে ব্যস্ত বাংলাদেশের তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। প্রতিভা ও পারফরম্যান্সে ইতিমধ্যে নজর কেড়েছেন ফুলহামের। বয়সভিত্তিক ফুটবলে দুর্দান্ত সময় কাটিয়ে এখন অভিজ্ঞতা অর্জন করছেন বোরহ্যাম উডের হয়ে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে তার বর্তমান বাজারমূল্য। ট্রান্সফারমার্কেটের হিসাবে ফারহানের দাম ৫০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭০ লাখ টাকা।

ফারহানের সম্ভাব্য ট্রান্সফার মূল্য নিয়ে কৌতূহলের কারণও আছে। ইংল্যান্ডের অন্যতম পরিচিত ক্লাব ফুলহামের সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। ২০২৫ সালে প্রথম পেশাদার চুক্তিতে সই করেন তিনি। পরের বছর ২০২৬ সালের জুনে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ায় ক্লাবটি।

২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর ফারহানের বাজারমূল্য হালনাগাদ করে ৫০ হাজার ইউরো নির্ধারণ করে ট্রান্সফারমার্কেট। তরুণ এই উইঙ্গারের জন্য এটি এখন পর্যন্ত প্রকাশিত বাজারমূল্যের হিসাব। তবে তার ক্যারিয়ারের গতিপথ বিবেচনায় ভবিষ্যতে এই মূল্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।

ফারহানের ফুটবলযাত্রা শুরু চেলসির একাডেমিতে। ২০১৯ সালে যোগ দেন ফুলহামের বয়সভিত্তিক দলে। অনূর্ধ্ব-১২ পর্যায় থেকে ধাপে ধাপে এগিয়ে জায়গা করে নেন ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনাগ্রহ: আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

14 November 2026

ব্যাংক খাতে ৩২.৭৮ শতাংশ খেলাপি ঋণ, ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তরুণ ফুটবলার ফারহান আলীর বর্তমান বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা

হালনাগাদ সময় : ০৪:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬