মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৯ অপরাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনাগ্রহ: আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

  • হালনাগাদ সময় : ০৫:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সরকার সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দিলেও তাতে সাড়া মিলছে না। এখন পর্যন্ত ১০টি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, আবেদন করেছেন মাত্র ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী। অথচ এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজারের বেশি। ফলে এখনো আড়াই লাখের বেশি শিক্ষার্থীর আবেদনের কোনো তথ্য পাওয়া যায়নি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, এখনো একটি বোর্ডের তথ্য আসা বাকি রয়েছে। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গত ৩১ অক্টোবর ফল প্রকাশের দিন এই পরীক্ষার ঘোষণা দিয়েছিলেন। গত ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ কার্যক্রম চলে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোয় গ্রেপ্তার হওয়া ব্যক্তির মুক্তি, আদালতের পর্যবেক্ষণ

15 November 2026

গাজীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনাগ্রহ: আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

হালনাগাদ সময় : ০৫:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬