মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২৮ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কপ ৩১-এ সবুজ জ্বালানিতে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও অংশীদারত্ব জোরদারের আহ্বান

  • হালনাগাদ সময় : ০৫:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

কপ ৩১-এ সবুজ জ্বালানিতে রূপান্তরবিষয়ক অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন দ্রুত ছাড়, সহজ শর্তে অর্থায়ন এবং কার্যকর প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা জরুরি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন ওমান প্যাভিলিয়নে অনুষ্ঠিত ‘Accelerating the Green Energy Transition: Financing, Technology Transfer and Partnership for Climate Action’ শীর্ষক উচ্চপর্যায়ের অধিবেশনে প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব বিষয় তুলে ধরেন।

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ বৃক্ষরোপণ ও বনায়ন কার্যক্রম সম্প্রসারণ, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC) এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAP)-এর আওতায় গৃহীত কার্যক্রম বাস্তবায়নের জন্য পর্যাপ্ত ও সময়োপযোগী আন্তর্জাতিক অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি উল্লেখ করেন, উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অন্যতম প্রধান চ্যালেঞ্জ হচ্ছে অর্থায়নের ঘাটতি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে যে অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা যথাসময়ে বাস্তবায়িত না হলে প্রশমন ও অভিযোজন কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনাগ্রহ: আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

14 November 2026

ব্যাংক খাতে ৩২.৭৮ শতাংশ খেলাপি ঋণ, ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কপ ৩১-এ সবুজ জ্বালানিতে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও অংশীদারত্ব জোরদারের আহ্বান

হালনাগাদ সময় : ০৫:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬